Loading...
newsTicker.loading • newsTicker.loading
Loading...
Arthur Rahman
EcoBangla Correspondent
September 29, 2025
123
0

২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০:৩০ টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত এক গুরুত্বপূর্ণ পরিকল্পনা সংলাপ অনুষ্ঠিত হয় বিআইপি কনফারেন্স হলে। এই সংলাপে সভাপতিত্ব করেন বিআইপি-র সভাপতি অধ্যাপক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান। দেশবরেণ্য পরিকল্পনাবিদ, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকগণ সেখানে উপস্থিত হয়ে বাংলাদেশের নগরায়ন ও বিকেন্দ্রীকরণ নিয়ে তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন।

সংলাপে দেশের নগরায়নের প্রধান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়: 🔹 ঢাকা ও চট্টগ্রামমুখী অতিরিক্ত নগরায়ণের চাপ কমিয়ে আঞ্চলিক শহরগুলোতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। 🔹 শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সমানভাবে ছড়িয়ে দিলে রাজধানীর অতিরিক্ত ভিড় হ্রাস পাবে। 🔹 সুষম নগরায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং আঞ্চলিক উন্নয়ন অপরিহার্য। 🔹 জাতীয় স্থানিক পরিকল্পনা কাঠামো (National Spatial Planning Framework) এ ক্ষেত্রে একটি মাইলফলক ভূমিকা রাখতে পারে।



এমন একটি জাতীয় পরিসরের গুরুত্বপূর্ণ সংলাপে আমাদের EcoRevolution ঢাকা টিমও সক্রিয়ভাবে উপস্থিত ছিলো। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও টেকসই উন্নয়নের প্রয়াস থেকে আমরা বিশ্বাস করি: "সুষম নগরায়ন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি পরিবেশ সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই বাংলাদেশ গড়ে তোলার অংশ।" আমরা মনে করি: 🌱 বিকেন্দ্রীকরণ মানে শুধু ক্ষমতার ভাগ নয়, বরং প্রতিটি অঞ্চলে সমান সুযোগ সৃষ্টি করা। 🌱 প্রতিটি জেলা ও শহরকে যদি উন্নয়ন কাঠামোর সঙ্গে যুক্ত করা যায়, তবে ঢাকার অতিরিক্ত চাপ কমবে এবং সমগ্র দেশ টেকসই পথে এগোবে।
Join the conversation and share your thoughts!
Be the first to share your thoughts!